দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
রোববার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সপ্তাহের তৃতীয় দফার হামলা শেষ হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, নৌ-সামরিক সক্ষমতা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র।
সেন্টকম আরও দাবি করেছে, চলতি সপ্তাহে তিন রাতের অভিযানে প্রেসিডেন্টের নির্দেশে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা।
এর আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি কনটেইনারবাহী জাহাজে হামলার জবাব হিসেবে সর্বশেষ এই অভিযান চালানো হয়।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজকে লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি ছুড়েছিল।
সূত্র: সিএনএন
এমএস/